জনতার কন্ঠ প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এলাকায় এক অভিযান চালিয়ে মোছা. সারমিন খাতুন (২৪) নামে এক নারীর কাছ থেকে ৩২৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩৩ লাখ টাকা। এ সময় ওই নারী তরুণী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী ঢাকা-মহাসড়কে সলঙ্গা থানাধীন ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় সারমিন খাতুন নামে ওই নারীকে তল্লাশি চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী ও একই গ্রামের মো. এসরাইল হোসেন মেয়ে।
র্যাব কমান্ডার জানান, ওই তরুণী দীর্ঘদিন ধরে বাসযোগে মাদকদ্রব্য হেরোইন বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

রিপোর্টার: 




















