সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনে জয়ের আশা বিএনপি-জামায়তের প্রার্থী আপন দুই ভাইয়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুড়িগ্রাম-৪ আসনে উৎসব মুখোর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধমে জয়ের আশা করছেন বিএনপি-জামায়াতের প্রার্থী আপন দুই ভাই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পৃথক দু’টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন বিএনপি-জামায়াতের প্রার্থী মো. আজিজুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান।

প্রথমে ধনাচর চরের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান ভোট প্রয়োগ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর কর্মীরা রাতে বিভিন্ন যায়গায় ভোটারদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের কর্মী ও সাধারণ জনগণ নিয়ে তা প্রতিহত করেছে। আশা করছি আইনশৃঙ্খলাবাহিনী নিরপেক্ষ থাকলে সুষ্ঠু নির্বাচন হবে এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

অপরদিকে জামায়াতের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান একই সময় যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি নির্বাচনে জয় লাভ করবেন বলে আশা করেছেন।

তিনি একই অভিযোগ করে বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে সুষ্ঠু নির্বাচন হবে।

সাধারণ ভোটাররা বলছেন, এই দুই ভোট কেন্দ্রে উৎসব মুখোর পরিবেশে পুরুষ ও মহিলা ভোটারগণ উপস্থিতি হয়ে ভোট প্রয়োগ করছেন।

প্রসঙ্গত, কুড়িগ্রাম-৪ (রৌমারী, চররাজিবপুর ও চিলমারী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন প্রার্থী।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে জয়ের আশা বিএনপি-জামায়তের প্রার্থী আপন দুই ভাইয়ের

আপডেট টাইম : ১১:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬