সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণের জন্য এ আমন্ত্রণ জানানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এএনএফআরইএল, আইআরআই ও এনডিআই। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানায়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা লামিয়া মোরশেদ বলেন, আমন্ত্রিত অনেক দেশ এখনো তাদের প্রতিনিধি চূড়ান্ত করেনি। ফলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

আপডেট টাইম : ১২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬