মোঃ শিবলী নোমান
আজ কি লিখবো আমি
তোমাকে নিয়ে?
লিখতে চাই অনুভূতি জড়ানো
মনের মাধুরী দিয়ে।
তুমি কি আমার কবিতার
সেই উপমা হবে?
কল্পনার সেই মাধুরী মিশিয়ে
আমি লিখবো তবে।
যেন আকাশটা নীল রঙের
আছে শাড়ি পড়ে।
মনটা আমার মেঘ হয়ে
নীল আকাশে উড়ে।
চুপিসারে ওই নীলের মাঝে
হারিয়ে যেতে চাই।
যেন আমি হাত বাড়ালেই
নীলের ছোঁয়া পাই।
নীল মনটা নীলের মাঝে
যখন হারিয়ে যাবে।
সেই নীল রঙের ভালোবাসা
তখন বলা হবে।

রিপোর্টার: 





















