সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

পবিত্র রমজানকে সামনে রেখে হারামাইনে ব্যাপক প্রস্তুতি

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাই দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া রমজানের পূর্বে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কোরআন শিক্ষার পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতার দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে এসব প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে আসা মুসল্লিরা আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

পবিত্র রমজানকে সামনে রেখে হারামাইনে ব্যাপক প্রস্তুতি

আপডেট টাইম : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬