সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

পাওনা এক হাজার টাকা দিতে না পারায় কিশোরকে পিটিয়ে হত্যা !

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার পাওনা টাকা পরিশোধ করতে না পারায় প্রাণ দিতে হলো শুভ (১৮) নামের এক কিশোরকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে পাওনা টাকার জন্য তার উপর হামলার ঘটনা ঘটে। নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লা’র ছেলে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেনে।

নিহত শুভর পরিবার জানায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন  শুভর কাছে এক হাজার টাকা পেত। সেই টাকা ফেরত দিতে না পারায় মঙ্গলবার সকালে তামাই গ্রামে একটি তাঁত ফ্যাক্টরীতে কাজ করা অবস্থায় তাকে ডেকে নিয়ে যায় শাহীন ও তার বন্ধু। এরপর তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে  এলোপাথাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে  শাহীন ও হাসান পালিয়ে যায়। আহত শুভকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বাড়িতে অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকৎসকরা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্তায় রাতেই শুভ মারা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ ঢাকায় মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাড়ির পথে আনা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের কেউ থানায় আসেনি।

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল)  হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

One thought on “পাওনা এক হাজার টাকা দিতে না পারায় কিশোরকে পিটিয়ে হত্যা !

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পাওনা এক হাজার টাকা দিতে না পারায় কিশোরকে পিটিয়ে হত্যা !

আপডেট টাইম : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫