ধুনট ( বগুড়া) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্ৰামে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কৃষক জহুরুল ইসলামের কলার বাগানে কলার গাছ কর্তন করায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাটি ঘটে (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার অনুমান ১ টা ৩০ ঘটিকার সময় কান্তনগর বাজার সংলগ্ন এলাকায়।
থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার কান্তনগর গ্ৰামে মৃত শমসের আলী জোয়ারদারের ছেলে জহুরুল ইসলামের সাথে একই গ্ৰামের ফারুক জোয়ারদারগণ জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে যোগসাজশে অবৈধ ভাবে জমিতে প্রবেশ করে জহুরুল ইসলামের কলার গাছ কর্তন করেন।
কলার গাছ কর্তন করায় বাঁধা নিষেধ করায় বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে জহুরুল ইসলামদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
এই বিষয়ে জহুরুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মারুফ জোয়ারদারসহ কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

রিপোর্টার: 



















