সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বনলতা

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 

তুমি যদি জীবনানন্দ দাশের
        বনলতা সেন হতে।
তবে তোমাকে নিয়ে হাঁটতাম আমি
        এই পৃথিবীর পথে।
আমি হাজার বছর হেঁটেও যদি
       তোমাকে কাছে পাই।
পৃথিবীজুড়ে এর মত আনন্দের
       আর কিছুতে নাই।
আর তুমি সেই কবিতা হলে
       আমি লিখব তোমাকে নিয়ে।
প্রতিটি চরণেই তুমি থাকবে
        সেই কবিতার মধ্য দিয়ে।
তোমাকে আমি সঙ্গে নিয়ে
      সাত সমুদ্র পাড়ি দিব।
সৌন্দর্য ভরা কল্পনা রাজ্যে
       তোমাকে নিয়ে হারিয়ে যাব।
সাদা মেঘকে ভেলা বানিয়ে
      নীল আকাশে বেড়াবো ঘুরে।
ঐ আকাশেই হারিয়ে যাব
       দুটি মনের সুখের নীড়ে।
তুমি সেই কবিতার মধ্যে কিন্তু
      ইশারায় আমায় ডেকো।
আর বনলতা সেন হয়ে তুমি
      হাজার বছর বেঁচে থেকো।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বনলতা

আপডেট টাইম : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

মোঃ শিবলী নোমান 

তুমি যদি জীবনানন্দ দাশের
        বনলতা সেন হতে।
তবে তোমাকে নিয়ে হাঁটতাম আমি
        এই পৃথিবীর পথে।
আমি হাজার বছর হেঁটেও যদি
       তোমাকে কাছে পাই।
পৃথিবীজুড়ে এর মত আনন্দের
       আর কিছুতে নাই।
আর তুমি সেই কবিতা হলে
       আমি লিখব তোমাকে নিয়ে।
প্রতিটি চরণেই তুমি থাকবে
        সেই কবিতার মধ্য দিয়ে।
তোমাকে আমি সঙ্গে নিয়ে
      সাত সমুদ্র পাড়ি দিব।
সৌন্দর্য ভরা কল্পনা রাজ্যে
       তোমাকে নিয়ে হারিয়ে যাব।
সাদা মেঘকে ভেলা বানিয়ে
      নীল আকাশে বেড়াবো ঘুরে।
ঐ আকাশেই হারিয়ে যাব
       দুটি মনের সুখের নীড়ে।
তুমি সেই কবিতার মধ্যে কিন্তু
      ইশারায় আমায় ডেকো।
আর বনলতা সেন হয়ে তুমি
      হাজার বছর বেঁচে থেকো।