সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তাঁর আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের শরীফ প্রধান (৪১)। আহতদের মধ্যে কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। আসরের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে একই এলাকার পিয়াস ও শাহাদাতসহ তাঁদের সহযোগীরা কাইয়ুমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান অভিযোগ করে বলেন, ‘পূর্ব বিরোধের জেরে পিয়াস ও শাহাদাত পরিকল্পিতভাবে আমার বড় ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তারা সরাসরি গুলি করেছে।’
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলি জাতীয় বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। অন্য আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত পিয়াস ও শাহাদাতের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬