সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিনের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেছে দলটির ৫০ নেতাকর্মী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান কররেন তার।
ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হক নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে।”
সদ্য যোগদানকারী জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমরা হতাশ। তাই দলত্যাগ করলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ওই নির্বাচনী জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















