সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করেনি: শ্যামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেছেন, জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের কল্যাণে কাজ করে আসছে। “বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে। কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি। যারা ধর্ম বেচে রাজনীতি করে, তারা কখনো জনগণের কল্যাণ করতে পারে না।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুর শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দল নারীদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। আজ তারা বলছে নারীরা ৫ ঘণ্টার বেশি কাজ করবে না, কিন্তু ক্ষমতায় গেলে তারা নারীদের গৃহবন্দি করে রাখবে। বিএনপি নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য। নারীদের ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই আন্দোলনে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন শারমিন ইয়াসমিন ও নাসরিন বেগম।

সমাবেশে শত শত নারী নেত্রী ও কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করেনি: শ্যামা ওবায়েদ

আপডেট টাইম : ০৮:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫