সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু–মুসলিমে ভেদাভেদ থাকবে না: ভিপি আয়নুল হক

আগামী  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু–মুসলিমসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি রাজপথে আন্দোলন ও নির্বাচনী মাঠে রয়েছে। জনগণের রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি রুহি আফজাল, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, বিএনপি নেতা সবুজ্জল হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আ. ন. ম খোকন।
এছাড়াও বক্তব্য রাখেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির নেতা শফি তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু–মুসলিমে ভেদাভেদ থাকবে না: ভিপি আয়নুল হক

আপডেট টাইম : ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬