সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করা বিএনপি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এটা একপ্রকার নিশ্চিত। তবে তারেক রহমানের মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন কারা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।

সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-২ আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আলোচনা চলছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এর আগে ২০০১ সালে একই মন্ত্রণালয়ের বিদ্যুত বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ সম্মেলনে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি বিদ্যু প্রতিমন্ত্রী ও পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২৫ বছর পর তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবাররে সন্তান। তাঁর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ পাকিস্তান সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর ভগ্নিপতি অধ্যাপক ডা. এম এ মতিন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলনে। তিনি উপ-প্রধানমন্ত্রী, স্বাস্থ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। টুকুর ছোট ভাই মনজুর হাসান মাহমুদ খুশি সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট টাইম : ১০:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬