সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় শোক, আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন

রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে বিচার কাজ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এ নীরবতা পালন করা হয়। সুপ্রিম কোর্টের এক বার্তায় বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে এক মিনিট নীরবতা পালন করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। যাদের বেশিরভাগই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সোমবারের এ দুর্ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।  আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

বিমান দুর্ঘটনায় শোক, আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন

আপডেট টাইম : ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫