সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে বিএল স্কুল এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তীব্র আর্থিক সংকটে পড়া সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাঁড়ালেন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলাম। সরকারি ও বেসরকারি অনুদানের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় ধুঁকতে থাকা বিদ্যালয়টিকে সচল করার প্রত্যয়ে আর্থিক সহায়তা দেন তিনি।

রোববার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে নিজস্ব অর্থায়নে এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সচল রাখতে নগদ টাকা ও উপহার প্রদান করেন এস এম সাইদুল ইসলাম।

বিদ্যালয়ের সভাপতি জিন্নাহ সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর আমন্ত্রণে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় সংকটের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। মানবিক সহায়তার প্রাথমিক ধাপে শিক্ষকদের ঈদ উৎসব ভাতা এবং শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী বাবদ সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে নগদ ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এই অনুদান আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেলে সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটময় সময়ে ব্যক্তিগত উদ্যোগে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

সহায়তা প্রদানকালে এস এম সাইদুল ইসলাম বলেন, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমান সংকটে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়, সেই দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগতভাবে এই সহায়তা করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকব।

পরিদর্শনকালে সিরাজগঞ্জ বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের মো. রাশেদ, আবু জর গিফারি, আতিকুর রহমান পারভেজ, আল শাহরিয়ার তুর্য, মুস্তাক শাহরিয়ার শুভ, আদনান সামি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শামীম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবক এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে বিএল স্কুল এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন

আপডেট টাইম : ০২:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬