সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ডিসেম্বর ২০২৫ সকালে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।
এবারের প্রতিপাদ্য ছিল—“সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”। প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যসেবার আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে কর্মসূচিটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। তিনি তার বক্তব্যে এইডস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, সামাজিক সহযোগিতা ও বৈষম্য দূর করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন,
“এইডস প্রতিরোধে সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা, তথ্যপ্রাপ্তি ও নিরাপদ আচরণের মধ্য দিয়েই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”
র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ জীবনযাপন এবং HIV আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা জরুরি।
দিনব্যাপী এ আয়োজন নোয়াখালীতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এইডস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট টাইম : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫