সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

ক্রীড়া প্রতিবেদক:

বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে সুযোগ দিতে ১৬ থেকে ১৮ বছর বয়সের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিদ ইয়াং টাইগার চ্যালেঞ্জ টূর্ণামেন্টে চ্যাম্পয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল। জেলা ক্রিকেটদলের এমন অর্জনে সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা সংবর্ধনা দিয়েছেন।

জানা যায়, বুধবার ( ৬ আগষ্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রিকেট দল ও সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের মধ্যে  টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।  শুরুতে ব্যাটিং করতে নেমে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাজশাহী জেলা দল ১০৫ রানে অল আউট হয়। ৫৭ রানের বড় ব্যবধানের জয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় সমর্থকরা। বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

এদিকে  বৃহস্পতিবার ( ৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল রাজশাহী থেকে বাস যোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের সামনে পৌঁছলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন ক্রিকেট দলের খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে, প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে পুরো দলকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন,আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান,হালিম বাবু, মিরন সহ আরও অনেকে।

সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়া হচ্ছে, খায়রুল আমিন নেহাল,আনান খান নিরব,আদনান খান নির্ঝর,সজিব হোসেন,আবিদ হাসান,বকুল শেখ,নাজিউর রহমান রোমেল,আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান,শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান,কাওছার শেখ,রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম। প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার ছিলেন আনোয়ারুল ইসলাম আজিম।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা

আপডেট টাইম : ০২:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫