সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

সারা দেশের কয়েক হাজার মেধাবী শিক্ষার্থীকে পেছনে ফেলে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মুন্সিগঞ্জের গজারিয়ার সন্তান রাদওয়ান রিদভী আকিফ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েটের ফলাফল প্রকাশের পর এই খুশির সংবাদ ছড়িয়ে পড়ে।
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের এই কৃতী সন্তান রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। আকিফের এই বিশ্বজয়ী সাফল্যে এখন গর্বিত পুরো মুন্সীগঞ্জ জেলা। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে ‘বিক্রমপুরের গর্ব’ হিসেবে অভিহিত করছেন।
সাফল্যের অনুভূতি জানিয়ে আকিফ বলেন, “বুয়েটের মতো স্বপ্নের প্রতিষ্ঠানে প্রথম হতে পারাটা আমার জন্য এক বিশাল প্রাপ্তি। বিগত দুই বছরের হাড়ভাঙা পরিশ্রম আর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।”
প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে এ বছর কয়েক হাজার শিক্ষার্থী লড়াই করেন। গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া মোট ৯ হাজার ৫১ জন শিক্ষার্থীর মধ্যে সবাইকে ছাড়িয়ে আকিফ তার মেধার স্বাক্ষর রেখেছেন। বুয়েট সূত্রে জানা গেছে, এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৭.৪৪ শতাংশ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ছিলেন ২ হাজার ৭০৭ জন।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

আপডেট টাইম : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬