সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি থানার কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফফিয়া সাবেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামচুল আলমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সামনে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা দেওয়া, বাজারে নির্দিষ্ট স্থান ও সময়ে ট্র্যাকে লোড আনলোড করা, বাল্য বিবাহ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করা হয়।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 




















