সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা প্রভাষক রাশেদুল ইসলাম ভুইয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে গোপনাথপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন  সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সামনে হাফেজ সিয়াম নামে এক ছাত্র  নিহত হয়। এ ঘটনায় একই বছরের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫শ থেকে ৭শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এই মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়াকে শুক্রবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬