কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট কার্যালয় গমের উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত বীজ উৎপাদনের জন্য প্রণোদনা বিতরণ করছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সুলতান আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ প্রধান অতিথি থেকে ৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, এএও আখতারুজ্জামান প্রমুখ।
প্রত্যেক কৃষককে ২০ কেজি গম, ৩৫ কেজি ইউরিয়া, ২০ টিএসপি, ১৮ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ১ কেজি জিংক সালফেট, ১ কেজি বোরণ ও ৩ টি বীজ সংরক্ষণের জন্য ড্রাম এবং একটি সাইনবোর্ড দেয়া হয়। প্রণোদনা প্রাপ্ত ৫০ জন কৃষক প্রদর্শনীর জন্য গমবীজ রোপণ করবেন এবং উৎপাদিত গম মানসম্মত বীজ হিসাবে ড্রামে সংরক্ষণ করবেন।

ভোলাহাট (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















