সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতাল স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কার্ডিয়া ক্যাথ-ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র, জনবল নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণসহ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ৫ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আয়োজনে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিশাল অবকাঠামো গড়ে তোলা হলেও জনবল সংকট চরমে। ফলে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিরাজগঞ্জের মানুষ।

এই হাসপাতালে ২০ কোটিরও বেশি টাকা মূল্যের আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন রয়েছে, যেটা হৃদরোগীদের এনজিওগ্রাম ও রিং বসানোর কাজে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ এই মেশিনটি চালু করার পরিবর্তে ঢাকায় নেওয়ার ষড়যন্ত্র চলছে।

বক্তাবা বলেন, সিরাজগঞ্জের মানুষ এমন ষড়যন্ত্র মেনে নেবে না। কোনভাবে এটি স্থানান্তরের চেষ্টা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে জনবল সংকটের সমাধান, ক্যাথ-ল্যাব মেশিন চালুর দাবী জানান বক্তারা।

মানববন্ধনে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ডা. আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক (সার্জারি বিভাগ) ডা. এইচ কে মুরাদ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতাল স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবী

আপডেট টাইম : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫