মো. শিবলী নোমান
তারিখ: ০৩.০৯.২০২৫
কে যেন এসে কড়া নাড়ে
মনের আঙিনায়।
নির্জন দুপুরে বসে আছি
বৃক্ষের ছায়ায়।
একটি মুখ মনের মাঝে
কেন যে উঁকি দেয়।
তাই মনে পড়ে তোমায়।
চোখের দৃষ্টি যায় যখন
ওই দূর সীমানায়।
আকাশ যেন মিশে আছে
পৃথিবীর মায়ায়।
হঠাৎ কল্পনার চোখটা যেন
কোথায় আটকে যায়।
তাই মনে পড়ে তোমায়।
দিন শেষে সেই সূর্য টারও
আলো নিভে যায়।
অন্ধকার কেটে আবার
চাঁদের দেখা পায়।
কে যেন ডাকে আমায়
চোখের ইশারায়।
তাই মনে পড়ে তোমায়।

রিপোর্টার: 






















