মোঃ শিবলী নোমান
সুতা দিয়ে ফুল গাঁথলে
হয় তাতে মালা।
মন দিয়ে মন না গাঁথলে
বাড়ে তাতে জ্বালা।
মন দিয়ে মন গাঁথলে
আরেকটি মন লাগে।
দুটি মনের মালা গাঁথলে
মনে প্রেম জাগে।
সুতা বিহীন মালা তখন
এই প্রেমকে বলে।
এই প্রেমের মালা হয়
মনের দুটি ফুলে।
এক মনের ছোঁয়া যখন
লাগে অন্য মনে।
বিনা সুতার মালা হয়
দুটি মনের সনে।
মনের প্রেম গভীর হলে
মালা শক্ত হবে।
প্রেম না থাকলে দুটি মনে
মালা ছিড়ে যাবে।
দুটি মনের ফুল যখন
এক সাথে ফোটে।
ভালোবাসার সূর্যটি তখন
দুটি মনে ওঠে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















