সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মাদকের ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করছে: টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদকের অবৈধ ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে। ধ্বংস করছে আমাদের সন্তানদের মেধা এবং ঘটাচ্ছে সামাজিক অবক্ষয়। মাদকদ্রব্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তির জন্য অন্যতম সমস্যা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুরে মরহুম আরাফাত কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে মাদকের গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।

টুকু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি প্রায় প্রকাশ্যে না এসে নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ করে দেশের ক্রিকেট উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখে গেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ওমর আলীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুটের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট, আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসি জাহিদ আলম ও সাব্বির হোসেন ভূঁইয়া সাফী।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করছে: টুকু

আপডেট টাইম : ০৯:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫