সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মারা গেলেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম

প্রয়াত মাওলানা আবদুর রহিম | ছবি : সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শুরা সদস্য মাওলানা আবদুর রহিমের ইন্তেকাল হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব মাদ্রাসায় নিজ কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যকে এ খবর নিশ্চিত করেছেন লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আজ সোমবার জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মাওলানা আব্দুর রহিম ১৯৪১ সালের ৫ই জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার প্রখ্যাত মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর কাছে শিক্ষা জীবন শেষ করেন। পরে তার হাত ধরেই লালবাগ মাদ্রাসায় আসেন।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মুফতি সাঈদ আহমাদ দেশবাসীর কাছে পিতার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম

আপডেট টাইম : ০১:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫