জনতার কণ্ঠ প্রতিবেদক:
মিথ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস পাওয়ায় সিরাজগঞ্জে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার সভাপতিত্বে ও পরিচালনা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















