সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জে ভোট কেনাবেচার অভিযোগ তুলে যুবদল নেতার প্রতিবাদ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯ জন দেখেছেন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোট কেনাবেচার অভিযোগ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দিয়েছেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ধানের শীষের নাম ব্যবহার করে যদি কেউ ভোট কেনার উদ্দেশ্যে জনগণকে টাকা দেয়, তাহলে আমি জনগণের প্রতি অনুরোধ জানাব—তারা যেন ধানের শীষে ভোট না দিয়ে ফুটবল, দাঁড়িপাল্লা কিংবা অন্য যেকোনো প্রতীকে ভোট দেন।”
তিনি আরও বলেন, “অন্যদিকে, যদি ফুটবল প্রতীকের পক্ষ থেকে কেউ ভোটারদের টাকা দেয়, তাহলে জনগণের প্রতি আমার জোর দাবি—আপনারা সেই টাকার বিনিময়ে ভোট দেবেন না; বরং ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
নাজির সিকদার বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই—টাকা দিলে টাকা খেতে পারেন, কিন্তু ভোট বিক্রি করবেন না। ভোটাধিকার জনগণের সবচেয়ে বড় শক্তি, সেটি বিবেক দিয়ে প্রয়োগ করা উচিত।”
তিনি ভোটারদের যেকোনো ধরনের প্রলোভন ও চাপ উপেক্ষা করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
76
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ভোট কেনাবেচার অভিযোগ তুলে যুবদল নেতার প্রতিবাদ

আপডেট টাইম : ০২:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬