সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে কয়েক ঘণ্টাব্যাপী যানজট

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ঢাকাগামী লেনে এ যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে মুলিবাড়ি মোড় পর্যন্ত ছড়িয়ে পরে।

শনিবার ভোরে ঢাকামুখী লেনে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তীব্র যানজটে নাকাল হয়ে পড়ে উত্তরের যাত্রীরা। সেতুর টোলপ্লাজায় একটি গাড়ী পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। রাত থেকেই এ রুটে যানজটের সৃষ্টি হয় বলে ভুক্তভোগীরা জানান।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, গতকাল রাতে টাঙ্গাইলে দুর্ঘটনার পর গভীর রাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ে। সেই সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপে অতিরিক্ত যানবাহন চলাচল করছে। এসব কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকাল ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে কয়েক ঘণ্টাব্যাপী যানজট

আপডেট টাইম : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬