মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ, থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শত শত নারী পুরুষ।
বৃহস্পতি বার (৮জানুয়ারি) সকাল ১১ঘটিকায় উপজেলা ভবেরচর বাসষ্টান্ড এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নয়ানগর গ্রামের শত শত নারী পুরুষ।এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে থানা পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে থানার নতুন গেটের সামনে মানববন্ধন করে তাঁরা।
উল্লেখ্য গত ২০ডিসেম্বর শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক আর রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে জান্নাতকে ডেকে নিয়ে যায় তাদের মা তাসলিমা বেগম, এ সময় তাদের দায়ের কোপে নিহত হন জান্নাত।সে উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়া নগর গ্রামের আব্দুল হকের ছেলে।

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















