সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের শাখা কমিটি গঠন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব নেতৃত্বের উত্থান ছাত্র অধিকার পরিষদের সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে। ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে সংগঠনটি। কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা আহ্বায়ক  এই ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়জুড়ে “জীবন্ত আবু সাঈদ” নামে পরিচিত। তিনি বিভিন্ন আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
সংগঠনটির আহবায়ক আবু সাঈদ বলেন : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে শুরু থেকেই সক্রিয় ভূমিকা রেখে চলেছে ছাত্র অধিকার পরিষদ। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মোহাম্মদ হাসান। তাঁর নেতৃত্বে শিক্ষার্থীদের সংগঠিত করার সক্ষমতা আন্দোলনকে আরও গতিশীল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের DPP (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) অনুমোদনের দাবিতে আমরণ অনশন করে আলোচনায় আসেন পুষ্প চন্দ্র বর্মন। নির্ভীক ও আপসহীন এই ছাত্রনেতার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মুখ তামজিদ হাসান ধ্রুব ও আশিক রাজ-এর সক্রিয় অংশগ্রহণ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সোচ্চার ভূমিকার কারণে তাঁদের জনপ্রিয়তাও দিনদিন বাড়ছে।
সাধারণ শিক্ষার্থীদের মতে, ছাত্র অধিকার পরিষদের এই নেতৃত্ব কেবল আন্দোলনকেন্দ্রিক নয়; বরং শিক্ষার্থীবান্ধব, ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল রাজনীতির একটি উদাহরণ তৈরি করেছে। শিক্ষার্থীদের অধিকার, স্থায়ী ক্যাম্পাস, একাডেমিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে সংগঠনটির এই নেতৃত্ব ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের শাখা কমিটি গঠন

আপডেট টাইম : ০২:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬