সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়: ইকবাল হাসান মাহমুদ টুকু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

জনতার কন্ঠ প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,  পতিত আওয়ামী লীগই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সকলের চরিত্রই একই রকম। একসাথে  অন্যের সহায় সম্বল গ্রাস করেছে, গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তা দখন করে নেন।

শনিবার (১৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগের দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে বসবাস করতো এবং একসাথে সকল ধর্মীয় উৎসবে মেতে উঠতো, হিন্দু মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোন বিভেদ বিভাজন ছিলোনা, রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়, সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সকল ধর্মের মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২৪ এর জুলাই আগষ্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমি কথা বলেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন,ব্যবসা বানিজ্য করুন,আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্নায় লাগে।

সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন বলে উল্লেখ করে তিনি বলেন, আমি সকলকে সাথে নিয়ে সাত রংঙের মানুষের সহ অবস্থানের শহরে পরিণত করতে চাই সিরাজগঞ্জকে।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে  ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ান সারদা। পরে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জন্মাষ্টমী’র আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়: ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট টাইম : ০৩:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫