রাণীনগর (দিনাজপুর) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলটেসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাতব সদস্যরা।
২০ সেপ্টেম্বর (শনিবার) রাতে সিপিসি-২, র্যা ব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) ও আনোয়ার হোসেনের ছেলে সোহাগ (২৫)।
র্যা ব-৫ নাটোর ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, র্যা বের একটি টহল দল রাণীনগর বাজারে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন দুইজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাণীনগর-আত্রাইগামী সড়কের রাণীনগর হাসপাতাল গেট এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে র্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে সোহেল রানা ও সোহাগকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত দু’জনকে তল্লাশী করে তাদের দু’জনের কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই র্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রেফতার দুইজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে।

রিপোর্টার: 



















