সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রায়গঞ্জে আদিবাসী দিবসে ঐতিহ্যবাহী কারাম চারা রোপণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৭২ জন দেখেছেন

 প্রতিবেদক, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জে কুড়মালি পাঠশালার ৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাহাতোদের ঐতিহ্যবাহী কারাম গাছের চারা রোপণ করা হয়।

শনিবার (৯ আগষ্ট, ২০২৫)  দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘড়িয়া গ্রামে মাহাতোদের কুড়মালি ভাষার পাঠশালায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত বিপন্নপ্রায় বৃক্ষের সংগ্রাহক মাহবুবুল ইসলাম। সভাপতিত্ব করেন কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, মাহাতো জনজাতির প্রতিনিধি পরিমল কুমার মাহাতো, বিজয় কুমার মাহাতো প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে কুড়মালি পাঠশালার ৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শেষে মাহাতোদের ঐতিহ্যবাহী ‘কারাম’ গাছের চারা রোপণ করে দিবসটি স্মরণীয় করে রাখা হয়। মাহাতো সম্প্রদায়ের মানুষ কারাম গাছকে পূজা করে থাকে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে আদিবাসী দিবসে ঐতিহ্যবাহী কারাম চারা রোপণ

আপডেট টাইম : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫