সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রায়গঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৩ জন দেখেছেন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে—গম ৯০ বিঘা, সরিষা ৯১৯০ বিঘা, সূর্যমুখী ২০ বিঘা, পেঁয়াজ ২০ বিঘা, মসুর ২০ বিঘা, খেসারি ২০ বিঘা ও অড়হর ২০ বিঘা জমির জন্য প্রণোদনা। মোট ৯৩৮০ (জন/ বিঘা)বিঘা জমির জন্য এসব উপকরণ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে লাভবান করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫