সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ মুহিতের উদ্যোগে ও শাহজাদপুর চক্ষু ও মা-শিশু হাসপাতালের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই সাধারণ রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. এম এ মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা নেন। এর মধ্যে এক হাজার রোগীকে চক্ষু সংশ্লিষ্ট সেবা প্রদান ও ১৫০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশু, গাইনি, নাক–কান–গলা, মেডিসিন ও সার্জারি বিভাগেও পৃথক চিকিৎসা সেবা দেওয়া হয়।
ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুল সালাম। স্থানীয় মানুষ এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ বলে মন্তব্য করেন।

মেহেদী হাসান ( শাহজাদপুর, সিরাজগঞ্জ) প্রতিনিধি: জনতার কন্ঠ.কম 



















