সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Logo ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৩

শাহজাদপুরে নবজাতককে গলা কেটে হত্যা: অভিযুক্ত মা পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নবজাতককে গলা কেটে হত্যার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক পাষণ্ড মায়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মা ও তার স্বজনরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে। স্থানীয়দের সূত্রে জানা যায়, গ্রামের দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে প্রায় এক বছর আগে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করীম মণ্ডলের বিয়ে হয়। ছয় মাস সংসার করার পর পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌস স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
এদিকে করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী পরকীয়া প্রেমিকের প্ররোচনায় গত ২৭ অক্টোবর করীমকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে বলে জানা যায়। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের গর্ভে করীমের সন্তান থাকলেও বিষয়টি পরিবার গোপন রাখে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে জান্নাতুল ফেরদৌস কন্যা সন্তান প্রসব করেন। অভিযোগ রয়েছে, সন্তান জন্মের পর জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে লাশ মাটিচাপা দিতে বাড়ির পেছনে গর্ত খুঁড়তে গেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত পরিবার পালিয়ে যায়।
এ বিষয়ে করীম মণ্ডলের পরিবারের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানান।
শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ওসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’

শাহজাদপুরে নবজাতককে গলা কেটে হত্যা: অভিযুক্ত মা পলাতক

আপডেট টাইম : ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫