সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুর বিলের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা বিল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির আনুমানিক বয়স ৫০ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত ভেড়াকোলা বিলে বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। উদ্ধারকালে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
শাহজাদপুর থানার  (এসআই) ইমদাদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুর বিলের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬