চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় চান্দার বাড়ি মহিউদ্দিন কলোনী এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই অভিযুক্তকে মারধরের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আজম (৩০) ও তার স্ত্রী স্ত্রী শাহিনা আক্তার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় চান্দার বাড়ি মহিউদ্দিন কলোনী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা গাড়িচালক ও মা স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। কাজের সুবাদে নিজেদের দুই বছরের কন্যা সন্তানকে দেখাশোনা করার কেউ না থাকায় আজমের স্ত্রী শাহিনা আক্তারের (২২) বাসায় রেখে আসতেন। গত ৪ সেপ্টেম্বর শিশুটির মায়ের একটি অপারেশনজনিত কারণে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হওয়ার আগে তাদের সন্তানকে তারা শাহিনা আক্তারের বাড়িতে রেখে যান এবং ৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন। এরপর তারা সন্তানকে বাড়িতে নিয়ে আসার পর দেখতে পান বাচ্চাটি অনবরত কান্নাকাটি করে যাচ্ছে।

একপর্যায়ে ভুক্তভোগীর মা শিশুটিকে চেক করলে ক্ষতস্থান দেখতে পান এবং সেটি তার স্বামীসহ আশেপাশের প্রতিবেশীকে জানান। এরপর স্থানীয়রা মিলে অভিযুক্ত আজম-শাহিনা দম্পতির বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে আজম শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।
শিশুটির বাবা বলেন, ‘আমরা দুইজনই চাকরিজীবী হওয়ায় শিশুটির ঠিকমতো দেখাশোনা করার জন্য মাসিক ৫ হাজার টাকা খোরাকির ভিত্তিতে তাদের বাসায় রেখে আসতাম৷ শিশুটির ভালো করার পরিবর্তে এখন খারাপটা হয়ে গেল। আমরা এখন পরিবার সমেত চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আছি।’
এ বিষয়ে অভিযুক্ত মো. আজমকে ও ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার অপরাধে তার স্ত্রী শাহিনা আক্তারকে আসামি করে চান্দঁগাও থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।
চান্দগাঁও থানার এসআই নজরুল ইসলাম কালবেলাকে বলেন, স্থানীয় লোকজন আজমকে পিটুনি দিয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে আজম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকের পরামর্শে ওসিসিতে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এবং স্ত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “শিশুকে ধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে দম্পতি গ্রেপ্তার”