সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::

শীতার্তদের পাশে দেশীগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

0-0x0-0-0#

শীতার্ত অসহায় মানুষের কষ্ট লাঘব ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভোগলমান (চারমাথা) এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে দেশীগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬ এর আওতায় দেশীগ্রাম ইউনিয়ন এলাকার ১৯টি গ্রামের প্রায় ১০০ জন দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে উষ্ণ পোশাক পেয়ে উপকারভোগী মানুষজন স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। অনেকেই জানান, এই শীতবস্ত্র তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।
দেশীগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন  সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্ট কমিয়ে আনার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। শীতকালীন মৌসুমে যাতে কোনো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য না হয়, সে উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রম ও সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও সমাজসেবীরা উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
দেশীগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে’র সভাপতি আলহাজ্ব মোঃ সবুজ তালুকদার বলেন, “এই কার্যক্রম কোনো এককালীন উদ্যোগ নয়। এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার বহিঃপ্রকাশ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।”
একই সঙ্গে তারা এই মানবিক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া

শীতার্তদের পাশে দেশীগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

আপডেট টাইম : ০৬:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬