সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন এনায়েতপুরী (রঃ) সাজ্জাদানশীন পীর

হাজারও ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন  উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া।

বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর এনায়েতপুর দরবার শরীফে নামাজে জানাযা শেষে পরে মাজার শরীফ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়। জানাজায় দেশের বিভিন্ন স্থানের অগণিত ভক্ত মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে ১০৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মৃত্যু কালে ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

নামাজে জানাযার পূর্বে তাঁর বর্ণাঢ্য জীবনের আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদ্য নতুন চতুর্থতম গদিনশীন হুজুর পাক মরহুমের ছোট সাহেবজাদা খাজা গোলাম মেহেদী ও মরহুমের বড় সাহেবজাদা খাজা ডা. মো. সলিমুল্লাহ।

হযরত খাজা শাহ সুফী কামাল উদ্দিন নুহু মিয়া খাজা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর সেজো সাহেবজাদা। তিনি ৫ ভাই ৫ বোনের মধ্যে তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুরপাক ছিলেন। পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার, অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরন করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহর ইসলামের আলোর দেখানো পথ অনুসরনে তিনি আজীবন ভুমিকা রেখে গেছেন বলে মনে করেন ভক্ত আশেকান জাকেরগন।

এদিকে খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার মৃত্যুতে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স (এ্যাটকো) এর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করে, শোক সন্তোষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন এনায়েতপুরী (রঃ) সাজ্জাদানশীন পীর

আপডেট টাইম : ০৭:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫