সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৬), তারিক (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জনের একটি সংবদ্ধ দল ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবল ও তারিক ধর্ষণ করে।

চলে যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর সেলিম মহলদার বাদী হয়ে ডাকাতি মামলা করেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ কালবেলাকে বলেন, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিককে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে।

সূত্র: কালবেলা

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০৮:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫