সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সমাজের নিষিদ্ধ অধ্যায়ের গল্পে নির্মিত ‘রঙবাজার’-এর ট্রেইলার প্রকাশ

'রঙবাজার' সিনেমার পোস্টার I ছবি: সংগৃহীত

অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতা এবার উঠে আসতে চলেছে রুপালি পর্দায়। সমাজের নিষিদ্ধ এক অধ্যায়ের গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ হাজির হলেন নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ট্রেইলার নিয়ে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, কৌতূহল আর তীব্র প্রত্যাশা।

রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ছবিটি নিয়ে নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ট্রেইলার উন্মুক্ত করা হয়েছে।

পরিচালক রাশিদ পলাশ আরও জানান, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙবাজার’। ট্রেইলারেই স্পষ্ট, এটি শুধুই একটি গল্প নয়, বরং সমাজের এক নির্মম বাস্তবতার দলিল।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রঙবাজার’-এর কাহিনি। ছবির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দেশের আলোচিত দৌলতদিয়া যৌনপল্লিতে, যা সিনেমাটিকে দিয়েছে বাস্তবতার এক শক্ত ভিত্তি।

সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে।

এদিকে সিনেমায় মাদক কারবারির ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প ও ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সাহসী বিষয়বস্তু আর বাস্তবধর্মী উপস্থাপনার কারণে ‘রঙবাজার’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন দর্শকদের অপেক্ষা শুধু মুক্তির দিন গোনার।

ট্যাগ :
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের নিষিদ্ধ অধ্যায়ের গল্পে নির্মিত ‘রঙবাজার’-এর ট্রেইলার প্রকাশ

আপডেট টাইম : ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬