সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জে মো. গোলাম ফারুক অভি (১৮) নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে মারধর ও ছুরিকাঘাত করে তার মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ সময় তাকে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত গোলাম ফারুক অভি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ থানা পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জের একাদাশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত কলেজ ছাত্রের মা মোছা. রিতা পারভীন জানান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সময় কয়েকজন যুবক ধাক্কাধাক্কি শুরু করলে অভি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে অনুষ্ঠানস্থল থেকে জোরপূর্বক বের করে এনে কালেক্টরেট স্কুলের মূল ফটকের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর শুরু করে।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে এক আসামি অভির বুকের ওপর বসে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে। অপর এক আসামি ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এছাড়া অভিযুক্তরা তার কাছ থেকে ১০১০ টাকা নগদ এবং একটি Vivo V14 মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলায় গুরুতর আহত হয়ে অভি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মো. বাপ্পী, ছোট বাপ্পী, মো. তুহিন, মো. আরাফাত, মো. মেরাজ, মো. অপু, মো. রাজাসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬