সিরাজগঞ্জের মেয়ে উসষী সূত্রধর আবারও সাংস্কৃতিক প্রতিযোগীতায় আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সংগীতে বিভাগের “ক” গ্রুপে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে সে। উসষী সিরাজগঞ্জ শহরের অন্যতম সঙ্গীত বিদ্যালয় অরুণিমা সঙ্গীতালয়ের ছাত্রী।
অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারীর কাছে শিশুকাল থেকেই সঙ্গীতে তালিম নিয়েছে সে।
জানা যায়, উসষী সূত্রধর এ নিয়ে মোট ৫ বার জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত হয়েছে। এর আগে ২০২১ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক অর্জন করে। ২০২২ সালে আন্ত: প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে স্বর্ণপদক প্রাপ্ত হয়।
২০২৩ সালে দেশব্যাপী প্রতিভা অন্বেষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক এবং লোক গানে নগদ অর্থসহ পদকপ্রাপ্ত হয়।
সবশেষে ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকগানে প্রথম স্থান অর্জন করে নগদ অর্থসহ স্বর্ণপদক প্রাপ্ত হন।
উসষী সূত্রধরের সঙ্গীতগুরু অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী বলেন, উসষী সরকার অরুণিমা সঙ্গীতালয়ের একজন ছাত্রী হিসেবে আমাদের গৌরবান্বিত করেছে। সে আমাদের সংগঠনের মুখ উজ্জল করার পাশাপাশি সিরাজগঞ্জ জেলাকে গৌরব এনে দিয়েছে। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















