সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জের শাহ আলী শেখ: মানবতার জীবনযুদ্ধে এক অসহায় মানুষ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭ জন দেখেছেন
জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মোঃ শাহ আলী শেখ (৭০) আজ এক নির্মম বাস্তবতার মাঝে বেঁচে আছেন। জীবনের শেষ প্রহরে এসে তিনি যেন ভুলে যাওয়া এক মানুষ।
বয়সের ভার আর অসুস্থতার যন্ত্রণায় জর্জরিত শাহ আলী শেখ। ব্যথা, অ্যাজমা, কোমরের সমস্যা ও নানা শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না তিনি। পাশে দাঁড়ানোর মতো কোনো সন্তান নেই, নেই আপনজন কিংবা স্বজনের সান্ত্বনা।
দিন কাটে অনিশ্চয়তার মাঝে—
কখনো এক বেলা ভাত জোটে, কখনো সারাদিনই না খেয়ে থাকতে হয়। ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘরে অন্যের দয়া-দাক্ষিণ্যে আশ্রয় নিয়ে মাটিতেই শুয়ে রাত কাটে তার।
সবচেয়ে কষ্টের বিষয় হলো— তিনি এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা কিংবা সামাজিক নিরাপত্তার আওতায় আসেননি। ফলে প্রতিটি মুহূর্তই তাকে লড়াই করতে হয় একাকীত্ব, ক্ষুধা আর অসহায়ত্বের সাথে।
আজ শাহ আলী শেখ মানবতার স্পর্শের অপেক্ষায় আছেন। সামান্য সহায়তাই হয়তো তার জীবনে আনতে পারে একটু স্বস্তি, এনে দিতে পারে বেঁচে থাকার আশার আলো।
83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের শাহ আলী শেখ: মানবতার জীবনযুদ্ধে এক অসহায় মানুষ

আপডেট টাইম : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫