সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি” এ স্লোগান ধারণ করে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।

এ দিবস উদযাপন উপলক্ষ্যে পবিত্র কুরআন তেলাওয়াত, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন করা হয়।

পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের লাইব্রেরিমুখী হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়িতে লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান ।

সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মো. সজিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ পাবলিক লাইব্ররীর লাইব্রেরিয়ান স্বপনা খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

79
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬