সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সিরাজগঞ্জে শিশুদের নিয়ে দুই  দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে শিশু সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হয়।

এর আগে মঙ্গলবার সকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন কিশোর-কিশোরীকে নিয়ে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়।  ইউনিসেফের অংশীদারিত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।

মঙ্গলবার কর্মশালার প্রথমদিন অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার সনদ, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই এবং সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিন বুধবার সংবাদ প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জাতীয় সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশন করেন অংশ গ্রহনকারী শিশুরা।

সুন্দর নিরিবিল পরিবেশে কর্মশালার আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে শিশুদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন বলেন, পৃথিবীটা হলো একটি খোলা জানালা। প্রতিটি শিশুকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জণের জন্য এই খোলা জানালার সাথে যুক্ত হতে হবে। হ্যালো সেই জানালার পথ উন্মুক্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের মত প্রকাশের পাশাপাশি শিশুর অধিকার নিয়ে মতামত প্রদান ও অসঙ্গতি নিয়ে তথ্য প্রকাশ করতে পারবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, শিশুদের মেধা বিকাশে এই আয়োজন প্রশংসার দাবী রাখে। আমরা আশা করি কর্মশালায় অংশগ্রহনকারী শিশুদের লেখুনির মাধ্যমে জেলার সকল শিশুর সমস্যা, সম্ভবনা ও অধিকারের কথা উঠে আসবে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আপডেট টাইম : ০৭:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬