নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, যুবনেতা সুরুজ্জামান প্রমুখ।।

রিপোর্টার: 



















