নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও টুর্নামন্টে পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ -সভাপতি রকিবুল হাসান রতন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ১-০ গোলে সিরাজগঞ্জ সদর পৌরসভা জয়ী হয়েছে। নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিলো। দ্বিতীয়ার্ধে পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা( ১৯)।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার অধিনায়ক গোলকিপার শাহিন রেজা ( ২৩)।
উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে সহ দেশাত্মবোধক গান পরিবেশন করে।
টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।

রিপোর্টার: 

























